রাজধানীতে ২০ নভেম্বর শুরু হচ্ছে এসএমই মেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ম জাতীয় এসএমই মেলা শুরু হচ্ছে আগামী ২০ নভেম্বর। এ মেলায় অংশগ্রহণের জন্য শুধুমাত্র দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আবেদন করতে বলেছে এসএমই ফাউন্ডেশন।
এসএমই মেলায় বিদেশি ও আমদানি করা পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রয় করা যাবে না। দেশীয় উৎপাদনকারী অথবা সেবামূলক ক্ষুদ্র ও মাঝারি শিল্পই শুধু মেলায় প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবে বলে জানানো হয়েছে।
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। মেলায় জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে মেলায় এবার ৩০০টির মতো স্টলের ব্যবস্থা থাকবে।
এসএমই ফাউন্ডেশন বলছে, ‘জাতীয় শিল্পনীতি ২০১৬’ অনুযায়ী, মেলায় অন্যবারের মতো এবারও অগ্রাধিকার পাবে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, পাট ও পাটজাত, প্লাস্টিক, হস্ত ও কারুশিল্প, জুয়েলারি, খেলনা ও আগরশিল্পের সঙ্গে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানগুলো।
এসএমই মেলা আয়োজনের উদ্দেশ্য হিসেবে ফাউন্ডেশন বলছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ করতে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
এ ছাড়া এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতুবন্ধন তৈরিতে সহায়তা করা এবং ভোক্তা ও এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সংযোগ স্থাপন করতে এই মেলার আয়োজন করা হয়।
এখন পর্যন্ত আটটি জাতীয় পণ্য মেলায় ক্রয়াদেশ পাওয়া গেছে পাঁচ কোটি টাকার। আর পণ্য বিক্রি হয়েছে তিন কোটি টাকার।
আট দিনের এ মেলার দরজা বন্ধ হবে ২৭ নভেম্বর।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



